ছাড়পত্র পেল ‘খোঁজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে খোঁজ ছবিটি। গতকাল রোববার সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে, ছবিটির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সেন্সর বোর্ড ও আপিল বোর্ড নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে ছবিটি ১৬ এপ্রিল মুক্তি দেওয়া হবে।ছবিটি নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের নিয়ে। এ ছবিটি নির্মাণের পর সেন্সর বোর্ড প্রথমে ছবির কিছু দৃশ্যের ব্যাপারে আপত্তি করেছিল। ফলে ছবিটির ভবিষ্যত্ নিয়ে অনিশ্চিত ছিলেন অনেকেই। পরে আপিল বোর্ডের কাছে নিয়ে যাওয়া হয় ছবিটি। আপিল বোর্ড ছবিটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত দেয়।সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথকুমার সরকার বলেছেন, ‘আপিল বোর্ড ছবিটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। আমরা সেই সিদ্ধান্তমতেই ছাড়পত্র দিচ্ছি।’ ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, ববি, সোহেল রানা, জিসান, রাহা, রাশেদা চৌধুরী, ইলিয়াস জাভেদ, ইলিয়াস কোবরা, অপু, ডা. এজাজ, শিরিন বকুল, সোহেল খান, নিনো প্রমুখ। ছবিটিতে গান রয়েছে ছয়টি। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, ন্যান্সি, বাপ্পা মজুমদার, এস আই টুটুল, সামিনা চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, কণা, কনকচাঁপা, ইমন সাহা, রন্টি ও ইফতেখার চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন হাবিব ও ইমন সাহা।