ছাড়পত্র পেল ‘প্রজাপতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে প্রজাপতি। ২০ আগস্ট বিনা কর্তনে ছবিটি ছাড়পত্র লাভ করেছে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে এনটিভি। ছবির মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও মৌসুমী।