ছাড়পত্র পেল 'রাত্রির যাত্রী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাড়পত্র পেল হাবিবুল ইসলাম পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবিটি। গতকাল মঙ্গলবার নির্মাতা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র হাতে পান। এরপরই কথা হয় নির্মাতার সঙ্গে। তিনি জানান, আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চান তিনি।
‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল প্রমুখ। নির্মাতা জানান, গত রোববার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন তিনি।
২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়। আর শুটিং শেষ হয় ২০১৬ সালে। ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘অনেক দিন সময় নিয়ে কাজটি করেছি। এবার মুক্তির পালা। সেন্সর ছাড়পত্র হাতে পেয়ে এখন খুবই আনন্দিত। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চাই।’