ছাড়পত্র পেল 'সুতপার ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতপার ঠিকানা ছবির দৃশ্যে অপর্ণা
সুতপার ঠিকানা ছবির দৃশ্যে অপর্ণা

সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুতপার ঠিকানা পেয়েছে সেন্সর ছাড়পত্র। আসছে মা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসূন রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় সুতপার ঠিকানা ছবিতে নাম–ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এতে আরও আছেন শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায় ও মাহমুদুল ইসলাম। ছবির সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ। নির্মাতা জানান, ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি প্রেক্ষাগৃহসহ দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা চলচ্চিত্রটিকে উত্সর্গ করেছেন দক্ষিণ এশিয়ার সব নারীকে।