ছাড়াছাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষমেশ ছাড়াছাড়িটা হয়েই গেল। বছরজুড়ে ক্যাটরিনা কাইফ ও সালমান খানের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তাঁদের মধ্যে বিচ্ছেদ চলছে। এর কিছুদিন পরই দুজনকে অন্তরঙ্গভাবে পাওয়া যায়। কিন্তু এবার বুঝি বিচ্ছেদটা পাকাপাকি হয়ে গেল। সম্প্রতি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে সাফ বলে দিয়েছেন, সালমান খান ও তাঁর মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে তাঁদের মধ্যে বোঝাপড়া হয়েছে, কোনো তিক্ত ঘটনা ঘটেনি।বলিউডে সালমানের মতো প্রতাপশালী একজন অভিনেতার সঙ্গে বিরোধ ক্যাটরিনার অভিনয়জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে অনেকে মনে করছেন। ওয়েবসাইট।