প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের মনে প্রকৃতি ও মানবপ্রেমের আনন্দযোগসহ বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্মিলনে সহায়তা দেওয়া শিকড় কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য। গতানুগতিক শ্রেণী শিক্ষার ধারা অর্থাৎ মুখস্থবিদ্যা এবং পরীক্ষা কিংবা প্রতিযোগিতানির্ভর শিক্ষাপদ্ধতি এড়িয়ে আঁকা-গড়া, গল্প-কবিতা-ছড়া, নৃত্য-গীত-অভিনয় ও খেলার সমন্বয়ে আবর্তিত হবে এই কার্যক্রমের পাঠ ও অনুশীলন। শিকড় কার্যক্রমে অংশগ্রহণকারীদের বয়সসীমা ছয় থেকে ১৩ বছর।
কার্যক্রম চলবে প্রতি শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ছায়ানট সংস্কৃতি-ভবনে। আবেদনপত্র পাওয়া যাবে ২৩ চৈত্র ১৪২০ (৬ এপ্রিল ২০১৪) পর্যন্ত, বুধবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।