ছায়ানট ও চারুবাকের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার বিকেল পাঁচটায় প্রয়াত সংগীতগুণী রামকানাই দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে ছায়ানট। সন্জীদা খাতুন, সরওয়ার আলী, খায়রুল আনামের অংশগ্রহণে অনুষ্ঠানটি হবে ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে। আলোচনা অনুষ্ঠানের পর রামকানাই দাশকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে।
সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে চারুবাক আয়োজন করেছে আবৃত্তি অনুষ্ঠানের। শামসুর রাহমান-সৈয়দ শামসুল হক-নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে নির্মিত এ অনুষ্ঠানের নাম ‘নির্বাচিত উচ্চারণ’। দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।