ছায়ানটে আবার নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট ২০০৯ সালে প্রথম নজরুল উৎসবের আয়োজন করে। একই সঙ্গে সুফিয়া কামালের জন্মদিনও উদ্যাপন করা হয় ওই বছর। এবার ছায়ানটে নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে শুক্র ও শনিবার। ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, ‘আমাদের এই উৎসবের শিরোনাম “সুফিয়া কামাল স্মারক নজরুল উৎসব”। কাজী নজরুল ইসলাম ও সুফিয়া কামালের জন্মদিন উদ্যাপন করার জন্যই আমরা এই উৎসবের আয়োজন করছি। নজরুলের জন্মদিন ছিল ১১ জ্যৈষ্ঠ আর সুফিয়া কামালের জন্মদিন ২০ জুন। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সুবিধা নেওয়ার জন্য আমরা এক দিন আগেই সুফিয়া কামালের জন্মদিন উদ্যাপন করব।’খায়রুল আনাম জানালেন, শুক্রবার সকাল ১০টায় মঙ্গলপ্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করবেন আসাদুল হক। ওই দিন সন্ধ্যায় কবি সুফিয়া কামাল স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক খন্দকার সিরাজুল হক। দুই দিনের এই উৎসবে থাকছে তিনটি অধিবেশন। আর এখানে একক গান করবেন ৮৭ জন শিল্পী। সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও রাজশাহী থেকে নজরুলসংগীতের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলীয় সংগীত করবে ছায়ানট, নজরুল ইনস্টিটিউট ও হিন্দোল। আবৃত্তি করবেন দেবাশীষ রুপন, ইকবাল আহমেদ ও সাবিরা মাহবুব। সঙ্গে আরও থাকবে নাচ।পুরো উৎসবটি হবে ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে।