ছায়ানটে কবিতা ও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের মূল মিলনায়তনে আজ সোমবার সন্ধ্যা সাতটায় থাকছে কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান। আবৃত্তিকার আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করবেন দুই বাংলার শিল্পীরা। জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, পারভেজ চৌধুরী, সোহেল আনোয়ার ও ভারতের পশ্চিমবঙ্গের বর্ণালী সরকার আবৃত্তি করবেন। গান শোনাবেন অনিমা রায় ও প্রমোদ দত্ত। আর্কাইভ উপস্থাপনা করবেন পূর্ণেন্দুবিকাশ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রশান্ত কুমার।