ছায়ানটে চিত্রাঙ্গদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যনাট্য চিত্রাঙ্গদার প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাঁ থেকে লাইসা আহমদ লিসা, খায়রুল আনাম শাকিল ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় । প্রথম আলো
নৃত্যনাট্য চিত্রাঙ্গদার প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাঁ থেকে লাইসা আহমদ লিসা, খায়রুল আনাম শাকিল ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় । প্রথম আলো

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হবে আজ ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে। শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
গতকাল ছায়ানটে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন খায়রুল আনাম শাকিল, শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও লাইসা আহমদ লিসা। আয়োজনের সহযোগী গ্রামীণফোন। নৃত্যনাট্যটি সবার জন্য উন্মুক্ত।