ছায়ানটে নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের সকাল। আড়মোড়া দিয়ে সবে জেগেছে নগর। বেশ লোক জমেছে ধানমন্ডির ছায়ানট ভবনে। নজরুল উৎসবকে ঘিরে তাদের এই আগমন। কবির বিশাল প্রতিকৃতি আর ফুল দিয়ে সাজানো মঞ্চ। সমবেত কণ্ঠে ‘শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্ম্মল’ গানের সঙ্গে নৃত্য দিয়ে গতকাল শুক্রবার শুরু হলো দুই দিনের নজরুল উৎসব।ছায়ানট প্রতিবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে অন্তত দুবার অনুষ্ঠান করে। এবারের নজরুল-ভক্ত কবি সুফিয়া কামালের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নজরুল উৎসব ১৪১৭। প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নজরুল গবেষক আসাদুল হক। তাঁকে ছায়ানটের পক্ষ থেকে ফুল ও উত্তরীয় প্রদান করা হয়। সাইফউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিবেশিত হয় সম্মেলক সংগীত। ছায়ানটের শিল্পীরা গাইলেন ‘বরষা ঋতু এল’। এরপর নবনীতা চক্রবর্তী, মঈদুল ইসলাম, লতিফুন জুলিও, সুমন মজুমদার, ছন্দা চক্রবর্তী, লীনা তাপসী খান, দেবশ্রী অন্তরা দাস, মিফ্তাউজ্জামান, যোসেফ কমল রড্রিক্স প্রমুখ শিল্পী একক কণ্ঠে নজরুলের গান শোনান। ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘সঙ্ঘ শরণ তীর্থযাত্রা পথে’ গানটি দিয়ে শেষ হয় এ অধিবেশন। ‘মহাজনের নাও’-এর উদ্বোধনী মঞ্চায়নসুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে প্রায় শতবর্ষ আগে আবদুল করিম নামের এক শিশুর জন্ম হয়েছিল। ভাটি এলাকার পানি, নৌকা, মানুষ, প্রকৃতি—এসব থেকে শিক্ষা নিয়ে সেই শিশু কালক্রমে পরিণত হয়েছেন কিংবদন্তিতুল্য বাউলসম্রাট খ্যাত শাহ আবদুল করিমে। তাঁর জীবনদর্শন নিয়ে শাকুর মজিদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় গতকাল মঞ্চে এসেছে সুবচনের নতুন নাটক মহাজনের নাও।গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মহাজনের নাও-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। নাটকীয়তা নয়, শাহ আবদুল করিমের জীবনকে এই নাটকে তুলে আনা হয়েছে সহজ-সরল ভঙ্গিতে। গান-অন্তঃপ্রাণ মানুষটির জীবনের ঘাত-প্রতিঘাত উঠে এসেছে নাটকে। গ্রামীণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন নাট্যকার শাকুর মজিদ। নাটকে ‘আর কিছু চায় না মন গান ছাড়া’, ‘কোন মেস্তোরি বানাইয়াছে নাও’, ‘গ্রামের নওজয়ান হিন্দু মুসলমান’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’সহ তাঁর ২১টি গান ব্যবহূত হয়েছে। এ ছাড়া আছে লাঠিখেলা, হাডুডু ও মালজুড়া গান। কায়ায় নগরবাসী বর্মণের ‘স্পাইরাল’নগরবাসী বর্মণের দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী ‘স্পাইরাল’ গতকাল শুরু হয়েছে উত্তরার গ্যালারি কায়ায়। বিকেল পাঁচটায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আবুল বারক আলভী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী। তিনি জানান, প্রদর্শনীতে ৬৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ২৯ জুন পর্যন্ত চলবে এ প্রদর্শনী।