ছায়ানটে নজরুল উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল-ভক্ত কবি সুফিয়া কামালের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নজরুল উত্সব-১৪১৭। আজ শুক্রবার সকালে শুরু হয়েছে দুই দিনের এ উৎসব। সকালে ছায়ানট ভবনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নজরুল গবেষক আসাদুল হক। তাঁকে ছায়ানটের পক্ষ থেকে ফুল, বই ও উত্তরীয় প্রদান করা হয়। ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম।সন্জীদা খাতুন বলেন, এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে দেশে ঐতিহ্যসম্মত সংস্কৃতিচর্চা বেগবান হবে। তিনি জানান, ছায়ানট জন্মলগ্ন থেকেই নজরুলের গানের উৎকর্ষ সাধনে চেষ্টা করে চলেছে।