ছায়ানটে নজরুল প্রয়াণবার্ষিকীর অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নজরুল প্রয়াণবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাতটায় শুরু হবে এই আয়োজন। থাকবে নজরুলের রচনা থেকে পাঠ, কবিতা আবৃত্তি, একক গান ও সম্মেলক গান। গান গাইবেন সুমন মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সি, সুস্মিতা দেবনাথ, রেজাউল করিম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক