ছায়ানটে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবন ঘিরে ২০০৬ সাল থেকে শিল্প-সাহিত্য-শিক্ষা-সমাজ অধ্যয়ন ইত্যাদি নানা ক্ষেত্রে চলছে চর্চা ও কর্ষণ। ছায়ানট মিলনায়তনের উদ্বোধন হয় ২০০৭ সালের জানুয়ারিতে। এর পর থেকে এখানে নিয়মিত চলছে সংগীতানুষ্ঠান। জানা গেছে, সম্প্রতি মিলনায়তনটি নাটক প্রদর্শনের উপযোগী করা হয়েছে। পাশাপাশি এখানে নাটক মঞ্চায়নের মাধ্যমে ধানমন্ডি এলাকায় নাটকের দর্শক তৈরি এবং নিয়মিত নাট্যচর্চার উদ্দেশ্য নিয়ে নাট্যোৎসবের আয়োজন করেছে ছায়ানট। কাল বৃহস্পতিবার শুরু হবে তিন দিনের এই উৎসব। উৎসবে অংশ নিচ্ছে আরণ্যক নাট্যদল (এবং বিদ্যাসাগর), ঢাকা পদাতিক (পাইচো চোরের কিচ্ছা) ও উদীচী শিল্পীগোষ্ঠী (বৌবসন্তি)। প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে তাঁদের নাটক।