ছায়ানটে নৃত্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যের ঝংকারে আবার মুখরিত হতে যাচ্ছে ছায়ানট প্রাঙ্গণ। শাস্ত্রীয় নৃত্যের উৎসপরম্পরা এবং পরিচিতি সম্পর্কে উপলব্ধি ও বোধের বিস্তার ঘটাতে চতুর্থবারের মতো ছায়ানট আয়োজন করছে শাস্ত্রীয় নৃত্যোৎসব।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে নৃত্যের এই উৎসব। দুই দিনের এই আয়োজনের উদ্বোধন আজ সন্ধ্যা সোয়া ছয়টায়। শুরুতেই থাকছে উদ্বোধনী নৃত্য ও স্বাগত কথন। এরপর মণিপুরি, ওডিশি, ভরতনাট্যম, গৌড়ীয় নৃত্য ও কত্থক নৃত্যের মুদ্রায় বুঁদ হবেন সবাই।
আর আগামীকাল উৎসবের শেষ দিনেও শাস্ত্রীয় নৃত্যের পরিবেশন হবে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে। শেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঘোষিত হবে এবারের নৃত্যোৎসবের সমাপ্তি।