ছায়ানটে পাঠচক্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটের কার্যক্রম ‘ভাষার আলাপ’-এ এবার যুক্ত হলো সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি ‘পাঠচক্র’। আগামী ২৩ জুন শনিবার থেকে ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হচ্ছে এই বৈঠক। পাঠচক্রের বিভিন্ন দিনে সূত্রধর হিসেবে থাকবেন সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল ইসলাম, বেগম আক্তার কামাল, বিশ্বজিৎ ঘোষ, মোহাম্মদ আজম প্রমুখ গুণী অধ্যাপক। পাঠচক্র বসবে ১৫ দিন অন্তর মাসের দুই শনিবার। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ সাহিত্য-সংস্কৃতি অনুরাগী বয়স্ক জনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।