ছায়ানটে লোকসংগীতানুষ্ঠান

ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো লোকসংগীতের অনুষ্ঠান। শিল্পী আবদুল গফুর হালীকে উৎসর্গ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি আয়োজন করেছে ছায়ানট।
অনুষ্ঠানে শিল্পী আবদুল গফুর হালী, ওসমান খান, কছিম উদ্দীন, মমতাজ আলী খান, রশীদ উদ্দীনের গান গেয়ে শোনান ছায়ানটের শিল্পীরা। গাওয়া হয় ‘দুই কুলের সুলতান ভান্ডারী’, ‘মানুষ ধরো মানুষ ভজো’, ‘সকল গোলমাল মিটে যাবে’, ‘এবার ধান কাটিব কচাকচ’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’, ‘সোনা বন্ধু তুই আমারে’ ইত্যাদি গানগুলো।
একক গান পরিবেশন করেন নাজমুল আহসান, আবুল কালাম আজাদ, নাদিরা বেগম, চন্দনা মজুমদার, স্বপ্না রায়, বিমান চন্দ্র বিশ্বাস, সরদার মো. রহমাতুল্লাহ, এরফান হোসেন, সাদিকা নূর, মনতাজুর রহমান ও নারায়ণ চন্দ্র শীল। যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন—তবলায় নূরুল ইসলাম ও অলকেশ অধিকারী, বাঁশিতে মো. হাসান, দোতারায় নির্মল কুমার দাস, ঢোলে দশরথ দাস, মন্দিরায় প্রদীপ কুমার রায়।