প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে তার সংগীতরুচিতে আভিজাত্য আনতে, প্রতিষ্ঠার পরই ঘরোয়া আসর শুরু করে ছায়ানট। শ্রোতার আসর-এর প্রথম অনুষ্ঠান হয় মোখলেসুর রহমান সিধুর ঢাকার র্যা ঙ্কিন স্ট্রিটের বাসায়। গেয়েছিলেন সে সময় কলকাতা থেকে আগত ফিরোজা বেগম। পরের অনুষ্ঠানগুলো সাজানো হয়েছিল ফাহমিদা খাতুনের রবীন্দ্রসংগীত, খাদেম হোসেনের সেতার বাদন এবং ইউসুফ খান কোরেশী ও ইয়াসিন খানের উচ্চাঙ্গসংগীত দিয়ে। সে ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় ছায়ানট ভবন জমেছিল শ্রোতার আসরে।
ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় অনুষ্ঠান। এই আসরে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান পঞ্চকবির গানসহ পুরোনো দিনের বাংলা গান শোনান। শিল্পী তাসলিমা সুলতানা তিনটি নজরুল এবং অতুলপ্রসাদের একটি গান পরিবেশন করেন।