ছায়ানটে শ্রোতার আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিমুখর দিনের শেষে গতকাল সন্ধ্যায় বেশ জমে উঠেছিল ছায়ানটের গানের আয়োজন। শ্রোতার আসর নামের এই আয়োজনে ছায়ানটের শিল্পীরা নানা ধরনের গান শুনিয়ে শ্রোতাদের নির্মল আনন্দ দিয়েছেন।ষাটের দশকে ছায়ানট গঠনের পরের বছর ১৯৬২ সাল থেকে পুরান ঢাকার র্যাংকিন স্ট্রিটে প্রতিমাসে নিয়মিতভাবে শ্রোতার আসর বসত। মাঝে বেশ কয়েক বছর বন্ধ ছিল এই আয়োজন। সম্প্রতি আবার শুরু হয় শ্রোতার আসর।শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কেন্দ্রে শ্রোতার আসরে একক কণ্ঠে গান করেন শিল্পী শিবেশ কীর্তনিয়া, প্রমীলা চক্রবর্তী ও মৃদুলা ভট্টাচার্য।দর্শনীর বিনিময়ে শ্রোতারা উপভোগ করেন তাঁদের গান। প্রসঙ্গত, বাংলা মাসের শেষ শুক্রবার নিয়মিত বসছে ছায়ানটের শ্রোতার আসর।