ছায়ানটে সুফিয়া কামাল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া কামাল স্মরণ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা  ছবি: প্রথম আলো
সুফিয়া কামাল স্মরণ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা ছবি: প্রথম আলো

ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী ছিল ২০ নভেম্বর। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় ছায়ানট তাঁর স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ছায়ানট ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের শুরুতে সারওয়ার আলী শ্রোতাদের স্বাগত জানান। স্মারক বক্তৃতা দেন মফিদুল হক।
অনুষ্ঠানে তিন কবির গান পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। সমবেত কণ্ঠের পরিবেশনা ছিল রজনীকান্ত সেনের ‘স্নেহ-বিহ্বল, করুণা—ছলছল’ ও ‘এত আলো বিশ্ব মাঝে’ গান দুটি। এরপর এ টি এম জাহাঙ্গীর ‘আমি অকৃতি অধম’, বুলবুল ইসলাম ‘আমি সকল কাজের’ ও পার্থ সারথী সিকদার ‘সংসারে যদি নাহি’ গানটি গেয়ে শোনান। অনুষ্ঠানে একক কণ্ঠে আরও গান শোনান ইফ্ফাত আরা দেওয়ান, মিতা হক, আজিজুর রহমান, সুমন মজুমদার, নাসিমা শাহীন প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘আমি বাঁধিনু তোমার তীরে’, ‘ঐ মহাসিন্ধুর ওপার হতে’, ‘কত গান তো হলো গাওয়া’ গানগুলো।