ছায়ানটে 'মুক্তির গান' ও শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটের স্বাধীনতা উৎসবের শুরুতে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো
ছায়ানটের স্বাধীনতা উৎসবের শুরুতে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো

স্বাধীনতা উৎসবের রং লেগেছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে। আজ সন্ধ্যায় সংগীত পরিবেশন ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে ছায়ানট।

সন্ধ্যা ঠিক সাড়ে ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছায়ানট মিলনায়তনের প্রতিষ্ঠানটির শিশু শিল্পীরা দুটি সমবেত গান শোনায়। তাদের পরিবেশনায় ছিল ‘আমি ভয় করব না’ ও ‘বাংলাভূমির প্রেমে আমার’। এর পর প্রদর্শিত হয় প্রয়াত তারেক মাসুদ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মুক্তির গান’। ছবিটি প্রদর্শনী শেষে মঞ্চে ওঠে ছায়ানটের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। তাঁরা দুটি গান পরিবেশন করেন।
ঐতিহ্য অনুযায়ী জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের এই আয়োজন।