ছায়ানটে ‘শ্রোতার আসর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট আবারও আয়োজন করেছে ‘মাসিক শ্রোতার আসর’। আজ এ অনুষ্ঠানে গান করবেন ইফ্ফাত আরা দেওয়ান। আজকের অনুষ্ঠানটির ব্যাপারে তিনি বললেন, ‘ঘণ্টা দেড়েক গান করার পরিকল্পনা করেছি। সব মিলিয়ে অনেকগুলো গান করা যাবে। শুরুটা করব রবীন্দ্রসংগীত দিয়ে। দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন আর রজনীকান্ত সেনের গানও করব। আমি তো পুরাতনী বাংলা গান করি। আজ কিছু পুরাতনী বাংলা গান করারও ইচ্ছা আছে।’ছায়ানট সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানের মূল শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান। তবে এ আসরে একজন নতুন শিল্পীকেও উপস্থাপন করা হবে। তিনি হূদিয়া তেহ্রীন। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।