ছায়ানটের আনন্দ আয়োজন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের সভাপতি ও রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ সন্জীদা খাতুনের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা দেশিকোত্তম অর্জন করায় যৌথভাবে আনন্দ আয়োজন করছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ব্রতচারী এবং ছায়ানট। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় ছায়ানট মিলনায়তনে হবে এই অনুষ্ঠান। তাঁর অনুরাগী, বন্ধু, সুহূদ এবং শিষ্যরা অভিনন্দন ও সম্মাননা জানাবেন তাঁকে।সন্ধ্যার আয়োজনে পাঠ-গান-নৃত্য পরিবেশন করবেন সন্জীদা খাতুনের পছন্দের শিল্পীরা।