ছায়ানটের আমন্ত্রণে ঢাকায় এসেছেন কলাবতী দেবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত নৃত্যগুরু কলাবতী দেবী। জানা গেছে, ছায়ানটের নৃত্য বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের সার্টিফিকেট পরীক্ষা নেবেন তিনি। এই পরীক্ষায় শিক্ষার্থীরা শাস্ত্রীয় ও মণিপুরী নাচ পরিবেশন করবে।পরীক্ষা নেওয়ার পাশাপাশি ছায়ানটের নৃত্য বিভাগের অন্যান্য বর্ষের বাছাই করা শিক্ষার্থীদেরও কিছু প্রশিক্ষণ দেবেন কলাবতী দেবী। তাঁর ছাত্রী ও ছায়ানটের শিক্ষক প্রেমা জানান, এর আগেও বেশ কয়েক বার কলাবতী দেবী ঢাকায় এসেছেন। ছায়ানটের পাশাপাশি ভারতীয় দূতাবাস আয়োজিত বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তবে এবার বিশিষ্ট এই নৃত্যগুরুর কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা নেই।