ছায়ানটের আয়োজন অন্য সব থেকে আলাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪১৭ সালের প্রথম ভোরে নববর্ষকে বরণ করবে ছায়ানট। রমনা বটমূলে ভোর সোয়া ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। ছায়ানটের এই অনুষ্ঠান নিয়ে কথা হলো এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের সঙ্গে।রমনা বটমূলে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের এবার কত বছর হলো?শুরুটা হয়েছিল ১৯৬৭ সালে। মাঝে মুক্তিযুদ্ধের সময় হয়নি। সে হিসাবে ৪২ বছর।শুরুতে এই আয়োজনের সঙ্গে এ সময়ের কতটা পার্থক্য হয়েছে?পাকিস্তান আমলে আমাদের সংস্কৃতির ওপর শাসকগোষ্ঠী আঘাত করেছিল। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু নতুন বছরকে বরণ করাই নয়, আমরা তার প্রতিবাদ করেছিলাম। তাই তখন প্রতিবাদী গানগুলোই বেশি হতো। মানুষকে সচেতন করার একটা চেষ্টা ছিল। এরপর প্রতিবছরই আমরা এই অনুষ্ঠানে সময়টাকে ধরার চেষ্টা করেছি। দেশ, প্রকৃতি, মানবতা ও আদি সংস্কৃতির বিষয়গুলোই প্রাধান্য পায় পরিকল্পনায়।এখন তো বাংলা নববর্ষের সঙ্গে অনেক কিছু যুক্ত হয়েছে।...এর পরও কিন্তু বছরের প্রথম সকালে ঢাকা শহরের অনেকেই ছুটে আসে রমনার বটমূলে, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে। অনেক কিছু যোগ হচ্ছে ঠিকই, ছায়ানটের এই আয়োজন সেই সব থেকে একেবারে আলাদা। এটি বাঙালি এতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাকার হয়ে গেছে। আমি ছায়ানটের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়েছি ১৯৮৭ সালে। এর পর থেকে দেখছি, প্রতিবছরই দর্শকের সংখ্যা বাড়ছে।ছায়ানটের আজকের বর্ষবরণ আয়োজন নিয়ে কিছু বলুন।এই অনুষ্ঠানের শুরুটা হয় তবলার লহড়া অথবা সংগীতের অন্য কোনো যন্ত্রের বাদনের মধ্য দিয়ে। এ ক্ষেত্রে আমরা দেশীয় যে যন্ত্রগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকেই প্রাধান্য দিই। এবার এসরাজ দিয়ে শুরু করেছি। আছে ধ্রুপদ আঙ্গিক ও লোকসুরের গান।ছায়ানট সামনে কী পরিকল্পনা করছে?শুরুর দিকে আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল সংগীতের প্রসার ঘটানো। এখন মানের দিকে নজর দিচ্ছি। শুদ্ধ সংগীতের ভালো মানের শিল্পী তৈরির চেষ্টা করছি। ছেলেমেয়েরা যেন শিকড়কে ভুলে না যায়, সংস্কৃতি থেকে দূরে সরে না যায়—এদিকটাতে বেশি নজর দিচ্ছি। আমরা বিশ্বমানব হব ঠিকই, কিন্তু তার আগে সম্পূর্ণ বাঙালি হতে হবে।