ছায়ানটের দেশঘরের গান আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদের বকুলতলায় ছায়ানটের এবারের বার্ষিক লোকগান সম্মিলনের আয়োজন করা হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজনের উদ্বোধন করবেন লোকসংগীতশিল্পী গীতিকার আবদুল গফুর হালি।
দুই দিনব্যাপী (আজ শুক্রবার ও কাল শনিবার) এবারের আয়োজনে থাকছে কবিগান, গাজীর গান, আলকাপ গান, সংযাত্রা এবং আঞ্চলিক গান।