ছায়ানটের নজরুল-উৎসব ১৪২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে গতকাল। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনসহ এস এম আহসান মুর্শেদ, সারওয়ার আলী ও ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।

ছায়ানটের শিল্পীদের ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’ সম্মেলক গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। খালিদ হোসেন, নাশিদ কামাল, সুমন চৌধুরী, ফারহানা আক্তার শ্যার্লি, ইয়াকুব আলী খান, নাসিমা শাহীন ফ্যান্সি প্রমুখ একক গান পরিবেশন করেন। সম্মেলক গান পরিবেশন করে সুরসপ্তক। নজরুল থেকে পাঠ করেন সুমনা বিশ্বাস। শেষে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানটি। আজ উৎসবের শেষ দিন।