ছায়ানটের নজরুল স্মরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ছায়ানট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে সন্ধ্যার এই আয়োজনের শুরুতেই ছিল ছায়ানটের শিল্পীদের সম্মেলক পরিবেশনা ‘জাগো অমৃত পিয়াসী চিত’। এরপর নজরুলকথনে অংশ নেন খায়রুল আনাম।পরে শিল্পী নাহিয়ান দুরদানা ‘বিশ্ব ব্যাপিয়া আছ তুমি’, রেজওয়ানুল হক ‘সে চলে গেছে’, সাজিয়া হোসেন প্রৈতী ‘আধো ধরণী আলো’, দিদারুল করিম ‘তুমি যতই দহনা’, নবনীতা চক্রবর্তী ‘শ্যামা নামের লাগল’, নুসরাত জাহান রুনা ‘আমি যে রইব না গো’, মাহমুদুল হাসান ‘ওহি, রহি, কেন’, নাজিয়া মিশকাত ‘দূর প্রবাসে’, তানভীর আহমেদ ‘এ কোন মায়ায়’, শুক্লা পাল ‘সাঁঝের পাখিরা ফিরিল’, রেজাউল করিম ‘মসজিদেরই পাশে আমার’, ফারহানা আক্তার ‘কাহার পরে’, বিজন চন্দ্র মিস্ত্রী ‘ওগো অন্তর্যামী’, অনিন্দিতা চৌধুরী ‘তোমার মহাবিশ্বে’ ও সুমন মজুমদার পরিবেশন করেন ‘কেন আন ফুলডোর’। ছায়ানটের খুদে শিল্পীরা গেয়ে শোনায় ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ ও ‘দাও শৌর্য দাও ধৈর্য’। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।