ছায়ানটের বর্ষবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে ভোর সোয়া ছয়টায়। অনুষ্ঠানের এবারের ভাবনা ‘সম্প্রীতি ও স্বদেশ’, বাংলার সকালের সুর ও বাণীর সঙ্গে দেশ ও সম্প্রীতি ভাবনার যোগ। সরোদের আহীর-ভৈরব সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে গান আর কথায় বাংলা আর বাঙালির অন্তরের কথা ফুটিয়ে তোলা হবে। বাজাবেন-গাইবেন-বলবেন অতিথি শিল্পী এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী, শিক্ষক আর শিল্পীরা। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গ্রামীণফোনের থ্রি-জি গ্রাহকেরা wap.gpworld.co থেকে তাঁদের মুঠোফোনে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।