ছায়ানটের সুর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে থেকে বের হয় সুর শোভাযাত্রা
ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে থেকে বের হয় সুর শোভাযাত্রা

আমাদের শিকড় থেকে উঠে আসা প্রতিষ্ঠান ছায়ানট সংগীত বিদ্যায়তন৷ ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার বিকেল পাঁচটায় যে সুর শোভাযাত্রা বের হলো ছায়ানটসংশ্লিষ্ট মানুষদের নিয়ে, তা ছিল প্রজ্ঞায় সংহত, আনন্দে বিহ্বল৷ প্রায় সবাই পরেছিলেন ছায়ানটের প্রতীক কমলা আর সবুজ আভার পোশাক৷ মুক্ত বাতাসে ভেসে উঠল ‘ধনধান্য পুষ্পভরা’, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘কলকল ছলছল’ ও ‘মানুষ হ মানুষ হ’ গান কটি৷ সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের সহযাত্রী ছায়ানট সংগীত বিদ্যায়তনের যাত্রাপথের কথা আর সুরের আয়োজন৷ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ছায়ানট৷ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইংলিশ প্রিপারেটরি স্কুল ভবনে ছায়ানট সংগীত বিদ্যায়তনের দ্বারোদ্ঘাটন করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেিদন৷ সুরবাহারে আলাপ করে নান্দনিক উদ্বোধন সম্পন্ন করেন ওস্তাদ আয়েত আলী খঁা৷ এখন ধানমন্ডিতে স্বমহিমায় দঁাড়িয়ে আছে ছায়ানট সংস্কৃতি-ভবন৷
যখন কোনো কারণে আত্মপরিচয়ের সংকটে পড়ে এই দেশ, দিশা খুঁজে পায় না, ইতিহাসের সেই পিচ্ছিল সময়ে ছায়ানট এগিয়ে আসে ঋজু সাংস্কৃতিক বলিষ্ঠতা নিয়ে৷ রমনার বটমূলে ছায়ানটের পয়লা বৈশাখের অনুষ্ঠান এখন ঐতিহ্যে পরিণত হয়েছে৷ বোমা হামলা করেও ছায়ানটের এই অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায়নি৷ শিক্ষার সঙ্গে সংস্কৃতি সম্পৃক্ত করে কায়মনে বাঙালি হয়ে বিশ্বমানব গঠনে ছায়ানট অবদান রাখছে অক্লান্তভাবে৷ ছায়ানট আমাদের অহংকার৷