ছায়ানটের ‘দেশঘরের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহিদুল হকের জন্মদিন ১৬ মার্চ। দিনটি উপলক্ষে ছায়ানট আয়োজন করছে ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’। ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান বলেন, ‘২০০৭ সালে এই দিনকে উদ্যাপন করার জন্য লোক উৎসব আয়োজন করেছিলাম। এর পরের বছর থেকে আয়োজনটির নাম পরিবর্তন করা হয়। সেই থেকে আয়োজনটি ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান নামে হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজনটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। টানা চলবে পরদিন ভোর পর্যন্ত।’তিনি জানান, রাতভর এই আয়োজনে থাকবে কীর্তন, জারিগান, কবিগান, বাউলগান, গম্ভীরা, ভাওয়াইয়া, পালাগান ও রাধারমণের গান।এই আয়োজনের উদ্দেশ্য প্রসঙ্গে অনিন্দ্য বলেন, ‘দেশ-গাঁয়ে ছড়িয়ে-ছিটিয়ে যেসব লোকশিল্পী আছেন, তাঁদের গান ঢাকার মানুষকে শোনানোর জন্যই এই আয়োজন হচ্ছে।’ লোকগানের এই উৎসবে সহযোগী হিসেবে আছে রবি।