ছিটকে পড়লেন মেগান ফক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূর গ্রহ থেকে আসা যন্ত্রদানবেরা পৃথিবীর বুকে কী তুলকালাম কাণ্ডটাই না ঘটিয়ে বসল! চোখের পলকে নিজেদের পাল্টে, ঢাউস আকৃতির একেকটা রোবট, হয়ে গেল গাড়ি বা মোটরসাইকেল। আবার গাড়ি থেকে রোবট, ধুন্ধুমার মারামারি। ট্রান্সফরমার ছবির কাহিনিটা এমনই। এ পর্যন্ত সিক্যুয়েল ছবিটির দুটি পর্ব তৈরি হয়েছে। ছবি দুটিতে অভিনয় করেছেন মেগান ফক্স। এবার তৃতীয় পর্ব থেকে ছিটকে পড়েছেন তিনি। ছবিটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ট্রান্সফরমার ৩ ছবিতে মেগান ফক্সকে নেওয়া হচ্ছে না। তাঁর বদলে কে থাকছেন, তা জানা যায়নি। ওয়েবসাইট।