ছিনতাইকারীর কবলে রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামেন্দু মজুমদার
রামেন্দু মজুমদার

ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে ছিনতাইকারীর কবলে পড়েন নাট্যব্যক্তিত্ব ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে রাজেন্দ্রপুর এলাকায়। এ সময় ছিনতাইকারীরা রামদা দিয়ে রামেন্দু মজুমদারের হাতে ও পিঠে এবং তাঁর গাড়িচালক মজিবুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে৷

গতকাল বুধবার সকালে রামেন্দু মজুমদার জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টা নাগাদ বিশেষ প্রয়োজনে রাস্তার পাশে তিনি গাড়ি থামান। এ সময় হঠাৎ চারজন যুবক এসে তাঁদের ওপর আক্রমণ করে। তাঁদের মুখ মাংকি টুপি দিয়ে ঢাকা ছিল। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা, সোনার চেইন ও আংটি নিয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালে রামেন্দু মজুমদারকে আর পঙ্গু হাসপাতালে গাড়িচালককে চিকিৎসা দেওয়া হয়। রামেন্দু মজুমদারের শরীরের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।
রামেন্দু মজুমদার জানান, ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীর একটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।