ছিনতাইকারীর খপ্পরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিং করতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন অভিনয়শিল্পী নওশীন, হিল্লোল, শখ ও নিলয়। তা-ও আবার দেশের বাইরে, অস্ট্রেলিয়ায়। ২৬ পর্বের এই ধারাবাহিক নাটকের নাম প্রবাসে পরবাসে। অস্ট্রেলিয়া থেকে গতকাল মঙ্গলবার মুঠোফোনে নিলয় বলেন, ‘রোববার রাতে লিভারপুল থেকে নাটকের শুটিং করে ফেরার পথে সিডনির ক্যামবেল টাউনের কাছে একটি রেলস্টেশনের সামনে আমরা (নওশীন, হিল্লোল, নিলয় ও শখ) গাড়িতে আড্ডা দিচ্ছিলাম। সেখানে আমাদের চেয়ে একটু দূরে মদ্যপ অবস্থায় দাঁড়িয়েছিল কয়েকজন ছিনতাইকারী। হঠাৎ তারা দৌড়ে আসে আমাদের গাড়ির দিকে। ঘটনা আঁচ করতে পেরে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করেন চালক। ছিনতাইকারী দলের সদস্যরা দৌড়ে আমাদের নাগাল না পেয়ে গাড়ির দিকে মদের বোতল ছুড়ে মারে। তাতে গাড়ির কাচ ভেঙে যায়। গাড়ির ভেতরে থাকা আমরা সবাই তাতে আহত হয়েছি।’ধারাবাহিকটির পরিচালক সকাল আহমেদ জানান, এ ঘটনার পর সবাইকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। ২১ অক্টোবর নওশীন, হিল্লোল, শখ আর নিলয়ের দেশে ফেরার কথা রয়েছে।