ছিনতাইকারীর হামলায় আহত শখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীর কবলে পড়লেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী শখ। ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে গিয়ে তিনি হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমি থেকে মহড়া শেষে ফেরার পথে কলাবাগানে ঘটনাটি ঘটে।
শখ বলেন, ‘অবরোধের কারণে বাসা থেকে গাড়ি নিয়ে বের হইনি। মহড়া শেষে রিকশায় ধানমন্ডি থেকে কলাবাগান যাচ্ছি। ওই সময় পেছন থেকে আসা মোটরসাইকেলে বসা ছিনতাইকারী আমার সঙ্গে থাকা ব্যাগটি জোরে টান দেয়। ব্যাগ রক্ষা করতে গিয়ে নিজের ভারসাম্য রক্ষা করতে পারিনি। মুহূর্তের মধ্যে রিকশা থেকে পড়ে যাই।’
ঘটনার পর শখকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।