ছুটি চাইছেন শ্রেয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু—এই গানটাই হয়তো বা গুনগুনিয়ে গাইছেন শ্রেয়া ঘোষাল। তিনি নাকি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন, চাই বিশ্রাম। শ্রেয়া বললেন, ‘একটা ছুটি চাই-ই চাই। পরিবারের সবাইকে এই কথাই বলছি আমি। কেননা, কাজ সব সময় তাদের থেকে দূরে দূরে রাখে আমাকে।’ ছুটি চাইলেন, যদি তা মিলে যায়, তবে কোন জায়গায় যাবেন? উত্তরে শ্রেয়া বললেন, ‘ওহ! অনেক জায়গায় তো যেতে চাই। হতে পারে ইন্দোনেশিয়ার সমুদ্রতীরে কিংবা মালি, মরিশাস, লাক্ষাদ্বীপ, মেক্সিকান উপকূল অথবা কোভালাম। কোভালামের কথা অনেক শুনেছি। এই বিচটির প্রাকৃতিক সৌন্দর্য আর খাবারের প্রশংসা শুনতে শুনতে বেশ আগ্রহী হয়ে উঠেছি। সময় হলে জায়গাটায় যেতে চাই।’ টিএনএন।