ছুটিতে ফেসবুকে
ঈদ ও পূজার ছুটিতে ফেসবুকে তারকরা ছিলেন সচল। আজ জানা যাক বাপ্পা মজুমদার ও কোনালের ফেসবুক পেজে লেখা তাঁদের অনুভূতি

‘কখন কার ডাক পড়ে!’

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু, ঈদের দিনের শুরুটাই যদি হয় দুঃসংবাদ পেয়ে, তবে? অনুভূতিটা বাপ্পা মজুমদার ভাগ করেছেন তাঁর ফেসবুক বন্ধুদের সঙ্গে। তিনি লিখেছেন, ‘ঘুম থেকে উঠেছি বেলা করেই। বন্ধু সুমনের টেক্সটে মাথা ঘুরে গেল। আমাদের প্রিয় সুজাত ভাই আর নেই...এভাবে চলে যাওয়াগুলো মেনে নিতে পারি না। হায় ঈশ্বর! কী হচ্ছে এসব?’
ঈদের পরের দিনটাও ভালো যায়নি তাঁর। দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুকের হঠাৎ চলে যাওয়ার খবর পেয়ে লিখেছেন, ‘ফারুক ভাইও (ডাক্তার ভাই) চলে গেলেন! এ কীসব হচ্ছে!’ ঈদের রাতে টিভিতে লাইভ গানের অনুষ্ঠানে যাওয়ার পরপরই দুঃসংবাদটা পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষ করার পর তিনি লেখেন, ‘কখন কার ডাক পড়ে! Will miss u Faruk bhai. Will miss u Sujat bhai.’
এত কিছুর পরও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাপ্পা। জানিয়েছেন শারদীয় শুভেচ্ছাও।

‘ঈদ ইন মরু, উইদাউট গরু!’
এবার ঈদে কোনাল গেছেন কাতারে। সেখান থেকে ফেসবুক পেজে লিখেছেন। মরুর দেশে গরু ছাড়া এই ঈদকে তিনি নাম দিয়েছেন ‘ঈদ ইন মরু, উইদাউট গরু!’
মাকে ছেড়ে দূরে ঈদ করছেন, তাই মনটা খারাপ। ফেসবুকে জানালেন, খুব বেশি মিস করছেন মাকে।
গ্রন্থনা: দেব দুলাল গুহ