ছুটির দিনে প্রাণের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গলের গান মানেই ঘরোয়া আয়োজন। বৈঠকি ঢঙে শিল্পীর খুব কাছাকাছি বসে দুলতে দুলতে গান শোনা। মঞ্চ ঘিরে শ্রোতারা মুগ্ধ হয়ে গান শোনেন আর শিল্পী তাঁর কণ্ঠ ও মননের কুশীলতার পরিচয় দেন। গান হয়ে ওঠে শ্রোতার প্রাণের গান।বেঙ্গল ফাউন্ডেশন নিয়মিত আয়োজন করে ‘প্রাণের খেলা’ শীর্ষক এই সংগীতানুষ্ঠানের। এই কর্মপ্রবাহের ধারাবাহিকতায় বেঙ্গল গ্যালারি মিলনায়তনে গতকাল শনিবার ‘প্রাণের খেলা’ শীর্ষক গানের আসরের আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত সন্ধ্যায় সারা দিনের কর্মক্লান্ত শরীর অবসাদ থেকে মুক্তি পেতে যেন আশ্রয় নিয়েছে সেখানে। এবারের শিল্পী ছিলেন লাইসা আহমেদ ও কবীর মুরাদ।অনুষ্ঠানের শুরুতে গান করেন লাইসা আহমেদ। পরে মর্তুজা কবীর মুরাদ বাঁশিতে রাগসংগীত বাজিয়ে শোনান।নাগরিক স্মরণসভাসম্প্রতি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, প্রচার সাংবাদিকতার পথিকৃৎ মিশুক মুনীর, সংগীতশিল্পী মৃদুলকান্তি চক্রবর্তী ও অজিত রায় স্মরণে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তবে স্মরণসভা শুরুর পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হলে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সভা শেষ করেন।রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থাগতকাল সন্ধ্যায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উদ্যোগে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী বিলকিস নাসিরউদ্দিন, অজিত রায় ও মৃদুলকান্তি চক্রবর্তীকে শ্রদ্ধা নিবেদন করে স্মরণসভার আয়োজন করা হয়। এই তিন শিল্পীর সান্নিধ্য পাওয়া কাছের মানুষের স্মৃতিচারণা আর গানে গানে ভিন্ন মাত্রা পায় এ স্মরণ অনুষ্ঠান।সম্মিলিত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু এ স্মরণানুষ্ঠান। এরপর আলোচনা ও স্মৃতিচারণা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন, কণ্ঠশিল্পী খালিদ হোসেন, ফকির আলমগীর, সাজেদ আকবর, সালমা আকবর, জয়া চক্রবর্তী।