প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সংস্কৃতি অঙ্গন গতকাল ছিল নানা আয়োজনে মুখর। সারা দিন রাজধানীর কোনো না কোনো সাংস্কৃতিক কেন্দ্রে ছিল আয়োজন। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সব কটি মিলনায়তনে ছিল নাটক প্রদর্শনী। সারা দিন ছিল আলোচনা, গান, কবিতা, নাচ, আলোকচিত্র ও মূকাভিনয়।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন, এ মুহূর্তে সাংস্কৃতিক আন্দোলনই হতে পারে সত্যিকারের সমাধান। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।