ছুটির দিনে ‘অগ্নিপথ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। এই সময়টি এখন ভারতে ‘হলিডে সিজন’ বলেই চালু হয়ে গেছে। তাই বলিউডের ছবি নির্মাতারা এখন এই তারিখটি মাথায় রাখছেন গুরুত্বের সঙ্গে। কারণ, সেই ছুটিতে ছবি মুক্তি দিলে অন্য যেকোনো সময়ের চেয়ে প্রেক্ষাগৃহে দর্শক বেশি আসে। সেই দিকটি বিবেচনা করে এবার করন জোহর তাঁর অগ্নিপথ ছবিটি মুক্তি দেওয়ার তারিখও পরিবর্তন করলেন। কথা ছিল, তা মুক্তি পাবে ১৩ জানুয়ারি। কিন্তু করন আরও ১৩ দিন পিছিয়ে দিয়েছেন তা। এদিকে অজয় দেবগনও চাইছেন তাঁর তেজ ছবিটি ওই দিবসেই মুক্তি দেবেন। টিএনএন।