ছুটির ফাঁকে মির্জাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার শ্বশুর বাঁশি মোহন সাহা মাস দুয়েক আগে মারা গেছেন। তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালের চিকিত্সক ছিলেন। শাশুড়ি এখনো এই হাসপাতালের কোয়ার্টারেই আছেন। ঈদের দিন শাশুড়িকে দেখতে এসেছি। দুপুরের খাবার খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব। নাটকের কাজের জন্য তো শাশুড়িকে খুব বেশি সময় দিতে পারিনি।’ আজ বুধবার সকালে মুঠোফোনে বললেন চঞ্চল চৌধুরী। আজ সকালে মির্জাপুর যান চঞ্চল চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী চিকিত্সক শান্তা ও ছেলে শুদ্ধ। চঞ্চল জানান, মোস্তফা সরোয়ার ফারুকীর টেলিভিশন ছবিতে অভিনয় করবেন তিনি। এখন প্রায় প্রতিদিনই স্ক্রিপ্ট নিয়ে পরিচালক ফারুকী ছবির অন্য শিল্পীদের সঙ্গে বসছেন। স্ক্রিপ্ট পড়ার পাশাপাশি এক ধরনের মহড়াও হচ্ছে। চঞ্চল বললেন, ‘আজই ঢাকায় ফিরতে হবে। টেলিভিশন ছবির জন্য বসতে হবে। এভাবে আমরা টানা পাঁচদিন বসব।’