ছেঁড়া পাতার কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাত সাড়ে ১০টায় দেখানো হবে নাটক ছেঁড়া পাতার কাব্য। এটি লিখেছেন লিপি মনোয়ার এবং পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তাজিন আহমেদ, জিতু আহসান, চিত্রলেখা গুহসহ আরও অনেকে।বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, নগরের সব রাস্তা ফাঁকা হয়ে গেছে। রিকশা নিয়ে জিতু ছুটে চলেছেন তৌকীরের বাসায়। জিতু নিজে কাকভেজা হলেও ভিজতে দেননি তাঁর হাতের ডায়েরিটি। আজ রাতের মধ্যে এটি পৌঁছাতে হবে তৌকীরের কাছে। কী লেখা আছে ডায়েরিতে?