দেশ টিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে গান নিয়ে অনুষ্ঠান কল-এর গান। আজকের শিল্পী রিংকুর সঙ্গে কথোপকথন।আজকের অনুষ্ঠানের জন্য কোন গানগুলোর কথা ভেবেছেন?আমি লোকধাঁচের গান করি, তেমনি কিছু গান করব। বেশ কিছুক্ষণ সময় পাওয়া যাবে। ভাবছি, লালন ফকির, শাহ আবদুল করিম, দুরবীন শাহ, রাধারমণের গান করব। আমার নিজের কিছু গান গাওয়ার ইচ্ছা আছে।ইদানীং আপনি একটি ব্যান্ড গড়েছেন। তার কী খবর?আমার ব্যান্ডের নাম ‘আদি’। আজ কল-এর গান অনুষ্ঠানে আমার সঙ্গে ব্যান্ডের সবাই থাকবেন। আমাদের ব্যান্ডের বয়স মাত্র তিন মাস হলো। আমার গানের সঙ্গে আদির গানের কোনো মিল থাকবে না। ব্যান্ডের একটি আলাদা পরিচয় থাকবে।ব্যান্ডের নাম ‘আদি’ কেন?যেসব লোকগান হারিয়ে যাচ্ছে, আমরা সেসব গান নিয়ে কাজ করছি। যেহেতু বাংলার বিভিন্ন অঞ্চলের সেই হারিয়ে যাওয়া পুরোনো গানগুলো নিয়ে কাজ করা আমাদের উদ্দেশ্য, তাই ব্যান্ডের নাম দিয়েছি ‘আদি’। আমাদের প্রথম অ্যালবামটিই হবে আদির জন্য একটি বড় পরিচিতি; সেভাবেই আমরা কাজ শুরু করেছি।আপনার নিজের অ্যালবামের খবর কী?জগৎবন্ধু এসেছে গত বৈশাখে। এখন আমি লালনের ১০০টি গান নিয়ে কাজ করছি। এগুলো নিয়ে ১০টি সিডির একটি অ্যালবাম করব। পুরো কাজটি শেষ করতে সময় লাগবে প্রায় দুই বছর। প্রথম ধাপে ২০টি গান রেকর্ড করছি। আগামী অক্টোবর মাসে রেকর্ডিংয়ের কাজ শুরু করব। এর মধ্যে আমার নিজের স্টুডিওর কাজ শেষ হবে। মগবাজারে আমি একটি স্টুডিও বানাচ্ছি। নাম ‘স্টুডিও সম্পর্ক’। আপনার ছেলের কথা বলুন।ওর নাম মহৎ। বয়স ২১ মাস। দারুণ চঞ্চল। আমার গান ওর খুব পছন্দ। আমাকে ডাকে ‘গানবাবা’।