ছেলেকে আড়ালে রাখার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত জীবনে সংবাদমাধ্যমের উপদ্রব মোটেই বরদাশত করেন না পেনেলোপে ক্রুজ। আর তাই সাংবাদিক ও পাপারাজ্জিদের চোখ এড়িয়ে ছেলেকে মানুষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ব্যাপারে স্বামী হাভিয়ার বারদেমও ক্রুজের সঙ্গে একমত প্রকাশ করেছেন। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘ছেলেকে আমি যথাসম্ভব লোকচক্ষুর অন্তরালে মানুষ করতে চাই। ব্যক্তিগত জীবনে অন্য কারও প্রবেশাধিকার পছন্দ করি না আমরা।’ অস্কারজয়ী এই অভিনেত্রী গত জানুয়ারিতে মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন লিওনার্দো। ওয়েবসাইট।