ছেলেকে দেখতে লন্ডনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে আরিয়ান লন্ডনের নতুন স্কুলে ভর্তি হয়েছে। সে সময় বাবা শাহরুখ খান ছিলেন লাদাখে, যশ চোপড়ার নতুন ছবির শুটিংয়ে। তাই ছেলেকে ‘বাই’ বলা হয়নি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার সোজা লন্ডনে গিয়েই ছেলেকে দেখে আসবেন। এদিকে যশ চোপড়া তাঁর নতুন ছবির নামও ঠিক করে ফেলেছেন—যব তক হ্যায় জান। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবির নামটি নেওয়া হয়েছে হেমা মালিনী অভিনীত শোলে ছবির একটি গান থেকে। মিড ডে।