ছেলেকে নিয়ে অভিনয় করলেন রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস বয়সের ছেলে রায়ানকে নিয়ে নাটকে অভিনয় করলেন রিচি। এক বছরেরও বেশি সময় পর তিনি নাটকের কাজ করলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরার পর রিচি বলেছিলেন, ‘আপাতত অভিনয় নিয়ে কিছু ভাবছি না। এখন রায়ানকেই পুরো সময়টা দিতে হচ্ছে। নাটকে কাজ করতে গেলে ওর সমস্যা হবে।’ গত সোমবার আহ্! বালিকা নাটকের শুটিংয়ের পর তিনি বললেন, ‘নাটকের গল্পটাই ও রকম। এখানে আমার এবং আমার বাচ্চা—দুজনেরই একসঙ্গে কাজ করার সুযোগ ছিল। বাস্তবের মতো এখানেও আমরা মা এবং ছেলে। যেহেতু ওকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে হবে না, তাই রাজি হয়েছি। নাট্যকার সারওয়ার-উল-ইসলাম আর পরিচালক চয়নিকা চৌধুরী ঠিক সেভাবেই চিত্রনাট্য তৈরি করেছেন।’চয়নিকা জানালেন, ভালোবাসা দিবসের জন্য তিনি তৈরি করছেন নাটকটি। আরও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও সারিকা।রিচি বললেন, ‘মঙ্গলবার সকালে আমার স্বামী রাশেকের সঙ্গে কথা হয়েছে। ও খুব খুশি। ছেলে কেমন অভিনয় করেছে—বারবার সেই খবরই জানতে চেয়েছে।’গত সোমবার উত্তরার কৃষ্ণচূড়াতে নাটকটির শুটিং হয়।এদিকে পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, আজ বুধবার তিনি রিচিকে নিয়ে আলো এবং আঁধার নামে একটি নাটকের কাজ শুরু করছেন।