ছেলেকে নিয়ে দেশে আসবেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

আগামী মার্চ মাসে ছেলে আইজান নেহানকে সঙ্গে নিয়ে দেশে আসবেন শাবনূর। গতকাল বুধবার সকালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মুঠোফোনে এমনটাই জানালেন শাবনূরের ছোট বোন ঝুমুর। শাবনূর এখনো তাঁর ছেলেকে নিয়ে সিডনির পশ্চিমাঞ্চলের অবার্ন হাসপাতালেই আছেন। গত ২৯ ডিসেম্বর ছেলের মা হয়েছেন শাবনূর।
ঝুমুর জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মার্চের প্রথম সপ্তাহে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন শাবনূর।
শাবনূরের স্বামী অনীক মাহমুদ এখন আছেন ঢাকায়। তিনি জানান, মার্চে শাবনূর দেশে ফেরার পর সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।