ছেলেদের কাছে মাধুরী যেমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা যে এত বড় তারকা—এই ব্যাপারটি হয়তো বুঝেই উঠতে পারেনি অরিন ও রায়ান। মাধুরী দীক্ষিতের দুই ছেলে নাকি
এখনো টিভিতে মাকে দেখার পর বলে, ‘মা মা, তোমাকে টিভিতে দেখেছি! সত্যিই কি তুমি এত বিখ্যাত?’ মাধুরী বলছেন,
আমি আমার তারকা খ্যাতির আঁচ ছেলেদের গায়ে লাগতে দিইনি। ওরা আর দশজন মায়ের সাধারণ বাচ্চার মতোই বেড়ে
উঠছে।’ পিটিআই।