ছেলেদের জন্য হূতিকের কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে বসে দুই ছেলের কথাই ভেবেছেন হূতিক রোশন। তাদের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না। তাই ছেলেদের জন্য কবিতা লিখে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তিনি।
যদি আমি উড়তে পারি, সবচেয়ে উঁচুতে উড়ব/ দৌড়ালে সবচেয়ে জোরে দৌড়াব/ সবচেয়ে দীর্ঘ পদক্ষেপে হাঁটব/ যদি দাঁড়াই শক্ত পায়ে দাঁড়াব/ যদি বসি তাও মাথা উঁচু করে রাখব/ যদি ঘুমাই স্বপ্নে মেঘের মধ্যে ভাসব/ যদি আমি পারি আমি করব। আমি পারি, তাই করব/ যা-ই ঘটুক না কেন, আমি অসামান্য।
ছেলেদের অনুপ্রেরণা দিতে এমনই সব কথা লেখেন হূতিক। ‘আমি তাদের কাছ থেকে এই কথাগুলো শুনতে চাই।’ লিখেছেন তিনি।
এদিকে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন হূতিক। রক্ত জমাট বাঁধার কারণে সম্প্রতি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বলিউডের এই তারকার মস্তিষ্কে হালকা একটি অস্ত্রোপচার করতে হয়েছে। ওয়ান ইন্ডিয়া।