আজ চ্যানেল ওয়ানে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘গর্ভধারিণী’। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এ নাটকে অভিনয় করেছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত?মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় গ্র্যাজুয়েট নাটকের শুটিং করছি উত্তরার একটি পার্কে।নাটকে আপনার চরিত্রটি কী? এখানে আমার চরিত্রটি চাপা ও লঘু প্রকৃতির এক মেয়ের। নাটকের প্রতিটি সিকোয়েন্সই খুব মজার। প্রায় আট পর্বের শুটিং করেছি এরই মধ্যে। চরিত্রটির নাম জয়িতা।গর্ভধারিণীর জয়িতা চরিত্রটি করতে কেমন লাগছে?খুবই ভালো। আসলে জয়িতা চরিত্রটি নিয়ে বলার কিছু নেই। যেকোনো ভালো উপন্যাসের চরিত্রে কাজ করতে পারা একজন শিল্পীর জন্য বড় বিষয়। ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।চরিত্রটি করার আগে কোনো প্রস্তুতি নিয়েছিলেন?নাটকটি করার আগে অনেক প্রস্তুতি নিতে হয়েছিল। চরিত্রের প্রয়োজনে ধূমপান করা শিখতে হয়েছিল। কাজটি মোটেও সহজ ছিল না। কারণ, ব্যক্তিগত জীবনে ধূমপান করা আমার খুব অপছন্দ। ছেলেদের মতো করে হাঁটাচলা শিখেছি। ওদের জীবনযাপন পর্যবেক্ষণ করতে হয়েছে। এমনকি পোশাকও সংগ্রহ করতে হয়েছে। প্রথম ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো জনপ্রিয় হয়েছে। আপনি কেমন সাড়া পাচ্ছেন? ভেবেছিলাম জনপ্রিয় হবে। কিন্তু এত সাড়া ফেলবে, বাম্পারহিট হবে ভাবিনি। এই সাফল্য আমাকে অনুপ্রাণিত করেছে। আর ‘রুবা’ চরিত্রের মধ্যে প্রতিটি মেয়েই নিজেকে যেন খুঁজে পেয়েছে।সামনে কোনো নতুন ছবির কাজ করছেন?বেশ কয়েকটির কথা চলছে। এখনো কোনোটাই পুরোপুরি নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে কী কী কাজ করছেন?কয়েকটি ধারাবাহিকে কাজ করছি। গ্র্যাজুয়েট ছাড়া মাসুদ সেজানেরপাটিগণিত, পুতুলখেলা, আশফাক নিপুণের মুকিম ব্রাদার ধারাবাহিকে কাজ করছি। অনেক দিন ধরে তো মডেলিং করছেন না ঠিক এ মুহূর্তে করছি না। তবে ভালো পণ্য, চিত্রনাট্য এবং পরিচালক পেলে করব। বিনোদন প্রতিবেদক